Wednesday, February 14, 2007

সপ্তপদী



ভ্যালেনটাইনের দিনে টাইমিংটা অসাধারণ হল। অ্যালিসনের সাথে দেখা হয়ে গেলো ক্যাফেটেরিয়ায়। আমি ডায়েট কোক, ও কফি। একসাথে চেকআউট লাইনে দাঁড়ানো। ক্যাথি ছিলো ক্যাশিয়ার, অন্যান্য দিন অনেক কথা বলে - আজ বললো না। বললে ভালো হত - অ্যালিসন দেখতো আমি অন্য লোকদের কাছেও কত প্রিয়! একটা স্টাণ্টবাজি করলাম এই সময়। আমার চেকআউটের পর ওকে জিজ্ঞেস করলাম ও ফিরছে কি না। ও হ্যাঁ বলাতে ওর জন্য দাঁড়ানোর সুযোগটা তৈরী হল।

বহুদিন পর সেই প্রত্যাশিত সপ্তপদী, বা সত্তরপদী! ক্যাফে থেকে ওর কিউব পর্যন্ত হেঁটে আসা। Actually, বহুদিন পর বলছি কেনো? It never happened before! I never walked with her, alone. এই প্রথম! আমার গাড়িতে আমার পাশের সীটে ও একদিন বসেছিলো, কয়েক মিনিটের জন্য। আমাদের প্রথম পরিচয়ের দিন আমরা একসাথে হেঁটে গিয়েছিলাম ক্যাফেতে - কিন্তু তখন আমি ওর প্রেমে পড়িনি। হয়তো এর মধ্যে কোন একদিন ওর সাথে একা দাঁড়িয়ে কয়েকটা বাক্য বিনিময় হয়েছে। কিন্ত এই সপ্তপদীটা অন্যরকম। একদম প্ল্যান করা। শুধু ওর জন্যই।

Will you ever know how much I like you...

No comments: